আরাফাতে নিমগাছের স্মৃতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৬:৪৬ পিএম
আরাফাতে নিমগাছের স্মৃতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান এবং নিজে একটি নিমগাছের চারা রোপণ করেন।

নিমগাছ রোপণের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরের একটি স্মৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৮ সালে ওমরাহ পালনে গিয়ে জিয়াউর রহমান আরাফাতের ময়দানে গাছের সম্পূর্ণ অনুপস্থিতি লক্ষ্য করেছিলেন। এরপর বাংলাদেশ থেকে এক লাখ নিমগাছের চারা সেখানে পাঠানো হয়, যা থেকে লাখ লাখ গাছের সৃষ্টি হয়েছে। সৌদি আরবের মানুষরা এই গাছগুলোকে এখন ‘জিয়া ট্রি’ হিসেবে চেনে।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের অবশ্যই বেশি করে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...