মেসির প্রশংসায় শব্দহীন স্কালোনি, বললেন বিস্ময়ই একমাত্র অনুভূতি
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এখন নতুন করে কী বলবেন বুঝে উঠতে পারছেন না। দলের তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতিটি নৈপুণ্যের পর তার প্রশংসার ভাষা যেন হারিয়ে যাচ্ছে। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি স্বীকার করেছেন, মেসিকে নিয়ে কথা বলতে গেলে এখন তিনি একটু অস্বস্তিতে পড়েন। তার ভাষ্য, মেসির খেলা দেখলে এখন যা অনুভূতি হয় তা কেবলই বিস্ময়ের।
জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসিকে শুরু থেকে একাদশে না রাখায় সমালোচনাও হয়েছিল। এ প্রসঙ্গে স্কালোনি জানান, শারীরিকভাবে মেসি পুরো নির্ধারিত সময়ই খেলতে সক্ষম ছিলেন। তবে সামনের কঠিন ম্যাচগুলোর কথা ভেবে এবং অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্যই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ৬০ মিনিটে মাঠে নামার পর দুর্দান্ত এক ফ্রি-কিক গোল দিয়ে নিজের প্রতিভার পরিচয় আবারও দিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন মেসি। তার মোট বিশ্বকাপ গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে। তবে স্কালোনি জানালেন, এসব পরিসংখ্যান নিয়ে মেসি বা তিনি খুব একটা ভাবেন না। তার কাছে মূল বিষয় হলো, মাঠে নামলেই মেসি যেভাবে গোটা স্টেডিয়াম মাতিয়ে দেন, সেটাই প্রকৃত কীর্তি।
সম্পর্কিত খবর
নটিংহাম টেস্টের মাঝেই স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়
দীর্ঘ এক যুগ প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার
২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্ব: দর্শক ও গোলে রেকর্ড ভাঙলেন মেসি-রোনালদো
রোনালদোর বিশ্রাম নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ পর্তুগিজ কোচ
নকআউট লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা, প্রথমার্ধে গোলশূন্য ড্র
নকআউট লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা, হাইড্রেশন ব্রেকেও গোলশূন্য

আরও পড়ুন

মেসির প্রশংসায় শব্দহীন স্কালোনি, বললেন বিস্ময়ই একমাত্র অনুভূতি
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এখন নতুন করে কী বলবেন বুঝে উঠতে পারছেন না। দলের তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতিটি নৈপুণ্যের পর তার প্রশংসার ভাষা যেন হারিয়ে যাচ্ছে। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি স্বীকার করেছেন, মেসিকে নিয়ে কথা বলতে গেলে এখন তিনি একটু অস্বস্তিতে পড়েন। তার ভাষ্য, মেসির খেলা দেখলে এখন যা অনুভূতি হয় তা কেবলই বিস্ময়ের।
জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসিকে শুরু থেকে একাদশে না রাখায় সমালোচনাও হয়েছিল। এ প্রসঙ্গে স্কালোনি জানান, শারীরিকভাবে মেসি পুরো নির্ধারিত সময়ই খেলতে সক্ষম ছিলেন। তবে সামনের কঠিন ম্যাচগুলোর কথা ভেবে এবং অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্যই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ৬০ মিনিটে মাঠে নামার পর দুর্দান্ত এক ফ্রি-কিক গোল দিয়ে নিজের প্রতিভার পরিচয় আবারও দিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন মেসি। তার মোট বিশ্বকাপ গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে। তবে স্কালোনি জানালেন, এসব পরিসংখ্যান নিয়ে মেসি বা তিনি খুব একটা ভাবেন না। তার কাছে মূল বিষয় হলো, মাঠে নামলেই মেসি যেভাবে গোটা স্টেডিয়াম মাতিয়ে দেন, সেটাই প্রকৃত কীর্তি।
সম্পর্কিত খবর
নটিংহাম টেস্টের মাঝেই স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়
দীর্ঘ এক যুগ প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার
২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্ব: দর্শক ও গোলে রেকর্ড…