বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লালগালিচা সংবর্ধনা
চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান থেকে হাইস্পিড ট্রেনে করে বুধবার বিকেলে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে লালগালিচা ও গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের মন্ত্রী সুন মেইজুন। শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। এরপর বিশেষ মোটরশোভাযাত্রায় তাদের বেইজিংয়ের দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা সফরকালীন অবস্থান করবেন।
এর আগে দিনের শুরুতে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সভায় অংশ নেন তারেক রহমান। সেখান থেকেই বেলা ১টা ৫৮ মিনিটে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে রওনা হন তিনি। এসময় তার সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
নিকুঞ্জে সাড়ে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, রহস্য কুড়ে ধরেছে…
মোবাইলের সেবার মান যাচাইয়ে ড্রাইভ টেস্ট, দুর্বলতা কাটাতে ব্যবস্থা নেবে…
রিয়ার এডমিরাল সাইফ-উল ইসলাম হলেন পায়রা বন্দরের চেয়ারম্যান
ঢাকার প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণা ডিএমপির
সাইবার আইনে অনলাইন জুয়া: জরিমানাসহ কারাদণ্ডের বিধান
অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ, সর্বোচ্চ দুই বছরের জেল

আরও পড়ুন

বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লালগালিচা সংবর্ধনা
চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান থেকে হাইস্পিড ট্রেনে করে বুধবার বিকেলে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে লালগালিচা ও গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের মন্ত্রী সুন মেইজুন। শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। এরপর বিশেষ মোটরশোভাযাত্রায় তাদের বেইজিংয়ের দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা সফরকালীন অবস্থান করবেন।
এর আগে দিনের শুরুতে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সভায় অংশ নেন তারেক রহমান। সেখান থেকেই বেলা ১টা ৫৮ মিনিটে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে রওনা হন তিনি। এসময় তার সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
নিকুঞ্জে সাড়ে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, রহস্য…
মোবাইলের সেবার মান যাচাইয়ে ড্রাইভ টেস্ট, দুর্বলতা কাটাতে…
রিয়ার এডমিরাল সাইফ-উল ইসলাম হলেন পায়রা বন্দরের চেয়ারম্যান
ঢাকার প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণা ডিএমপির
সাইবার আইনে অনলাইন জুয়া: জরিমানাসহ কারাদণ্ডের বিধান
অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ, সর্বোচ্চ দুই বছরের…