সাইবার আইনে অনলাইন জুয়া: জরিমানাসহ কারাদণ্ডের বিধান
জাতীয় সংসদে জানানো হয়েছে, সরকার অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৬ এর অধীনে এই অপরাধগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ১০ এপ্রিল জারি করা এই আইনের ২০ নম্বর ধারায় অনলাইন জুয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর আওতায় কোনো অ্যাপ বা পোর্টাল তৈরি বা পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ, এতে সহয়তা বা প্রচারণার সাথে জড়িত থাকলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সাথে সম্পৃক্ত প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব বন্ধ বা স্থগিত করা হয়েছে। গত মে মাসে সিআইডির কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বর্তমানে মামলা দায়ের করে তদন্ত কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

সাইবার আইনে অনলাইন জুয়া: জরিমানাসহ কারাদণ্ডের বিধান
জাতীয় সংসদে জানানো হয়েছে, সরকার অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৬ এর অধীনে এই অপরাধগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ১০ এপ্রিল জারি করা এই আইনের ২০ নম্বর ধারায় অনলাইন জুয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর আওতায় কোনো অ্যাপ বা পোর্টাল তৈরি বা পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ, এতে সহয়তা বা প্রচারণার সাথে জড়িত থাকলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সাথে সম্পৃক্ত প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব বন্ধ বা স্থগিত করা হয়েছে। গত মে মাসে সিআইডির কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বর্তমানে মামলা দায়ের করে তদন্ত কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…