যানজট কমাতে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ ডিএমপির
রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত রিকশা এবং ফিটনেসবিহীন যানবাহন অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, ট্রাফিক ব্যবস্থার উন্নতি ও সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে অচিরেই প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা, ২০ বছরের পুরনো এবং অকেজো গাড়ি চলাচল বন্ধ করা হবে। এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
মো. আনিছুর রহমান আরও বলেন, গতিসীমা নিয়ন্ত্রণ ও সড়কের বাম পাশের লেন সচল রাখতে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি যানবাহনে জিপিএস সিস্টেম চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এই কর্মশালায় ডিএমপি, ডিএনসিসি এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে কাজ করছে।
অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা জানান, বিমানবন্দর সড়ক, ৩০০ ফিট সড়ক ও লেক রোডে পাইলট প্রকল্পের মাধ্যমে নিরাপত্তা তদারকি শুরু হবে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই সর্বোচ্চ ১৯৭
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

আরও পড়ুন

যানজট কমাতে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ ডিএমপির
রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত রিকশা এবং ফিটনেসবিহীন যানবাহন অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, ট্রাফিক ব্যবস্থার উন্নতি ও সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে অচিরেই প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা, ২০ বছরের পুরনো এবং অকেজো গাড়ি চলাচল বন্ধ করা হবে। এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
মো. আনিছুর রহমান আরও বলেন, গতিসীমা নিয়ন্ত্রণ ও সড়কের বাম পাশের লেন সচল রাখতে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি যানবাহনে জিপিএস সিস্টেম চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এই কর্মশালায় ডিএমপি, ডিএনসিসি এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে কাজ করছে।
অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা জানান, বিমানবন্দর সড়ক, ৩০০ ফিট সড়ক ও লেক রোডে পাইলট প্রকল্পের মাধ্যমে নিরাপত্তা তদারকি শুরু হবে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই…
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…