১৭ বছর পর সত্যিকারের সংসদ পেল বাংলাদেশ: স্পিকার

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৫:৫০ পিএম
১৭ বছর পর সত্যিকারের সংসদ পেল বাংলাদেশ: স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি মনে করেন, এবারের সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ ও সুষ্ঠু হওয়ায় জনগণ তাদের প্রত্যাশিত প্রতিনিধি পেয়েছে। গতকাল বুধবার (২৪ জুন) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফল উৎসব-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, ১৯৯১ সালের পর থেকে এ ধরনের কোনো সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ দেখেনি বাংলাদেশ। তিনি স্বীকার করেন, হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদ নিয়ে তাকে লজ্জা পোহাতে হয়েছে। তখন অনেক সময় দেখা গেছে, এক এলাকা থেকে একজন নির্বাচিত হয়ে সংসদে অন্যজন আসতেন। এমনকি ফাঁকা বা সামান্য ভোটে অনেকেই সংসদ সদস্য হয়ে যেতেন, যা গণতন্ত্রের জন্য লজ্জাজনক ছিল।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, এবার ভোটের ধরন দেখে বোঝা যায় সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছিল। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার মাধ্যমে সংসদের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সংসদের নির্বাচিত সদস্যদের ওপর জনগণের সেবা করার দাড়িত্ব অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন। তিনি কামনা করেন, ফল উৎসবের মতো সাধারণ মানুষের মনেও আনন্দ ও স্বস্তি বিরাজ করুক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...