সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ চূড়ান্ত, শিগগিরই ঘোষণা
সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে এবং নতুন এমডি দায়িত্বভার গ্রহণ করবেন।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুযায়ী গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তিনি ইতিমধ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন। এরই মধ্যে পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত এই ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন।
অর্থমন্ত্রী জানান, নতুন পরিচালনা পর্ষদ ব্যাংকটিকে দ্রুত সচল করতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সাংগঠনিক কাঠামুর পাশাপাশি আইটি ও সিবিএস সিস্টেম একীভূতকরণ, শাখাসমূহ একীভূতকরণ এবং কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার ও চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব সম্পন্ন হলে পূর্ণাঙ্গ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
আগারগাঁওয়ে পাসপোর্ট দালালদের ফাঁদে প্রতারণা, ৫ জনের কারাদণ্ড
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ
তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ: সম্পর্ক নিয়ে আশাবাদ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পে বড় ছিনতাই, লুট হলো সাড়ে ১…
চট্টগ্রামের নতুন ব্রিজে ছিনতাই, লক্ষাধিক টাকা লুটে ৫ গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

আরও পড়ুন

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ চূড়ান্ত, শিগগিরই ঘোষণা
সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে এবং নতুন এমডি দায়িত্বভার গ্রহণ করবেন।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুযায়ী গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তিনি ইতিমধ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন। এরই মধ্যে পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত এই ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন।
অর্থমন্ত্রী জানান, নতুন পরিচালনা পর্ষদ ব্যাংকটিকে দ্রুত সচল করতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সাংগঠনিক কাঠামুর পাশাপাশি আইটি ও সিবিএস সিস্টেম একীভূতকরণ, শাখাসমূহ একীভূতকরণ এবং কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার ও চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব সম্পন্ন হলে পূর্ণাঙ্গ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
আগারগাঁওয়ে পাসপোর্ট দালালদের ফাঁদে প্রতারণা, ৫ জনের কারাদণ্ড
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ
তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ: সম্পর্ক নিয়ে…
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পে বড় ছিনতাই, লুট হলো…
চট্টগ্রামের নতুন ব্রিজে ছিনতাই, লক্ষাধিক টাকা লুটে ৫…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ…