ডেঙ্গু প্রতিরোধে গুলশানে অভিযান, রেস্তোরাঁকে জরিমানা ৫০ হাজার টাকা
বর্ষা মৌসুমে ডেঙ্গু মশার প্রজনন ঠেকাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে একটি রেস্তোরাঁয় এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের বিধানও দেওয়া হয়েছে। গত বুধবার (২৪ জুন) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী এই অভিযান পরিচালনা করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। তিনি নগরবাসীকে নিজেদের বাড়ির ব্যালকনি, টপ, ছাদ বাগান ও নিচের অংশ পরিষ্কার রাখার আহ্বান জানান। ডেঙ্গু নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি এলাকার ছয়টি স্থাপনা পরিদর্শন করে, যার মধ্যে তিনটিতে লার্ভা পাওয়া যায়। এর মধ্যে ১০৭ নম্বর রোডের চয়েজ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনে তিন মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চলছে। তিনি নগরবাসীকে বাসাবাড়িতে জমে থাকা পানি পরিষ্কার করে মশক নিধনে সহযোগিতা করার অনুরোধ জানান।
সম্পর্কিত খবর
বিরোধীদের আন্দোলনের সমালোচনায় সংসদে কোরআনের আয়াত পড়ে শোনালেন এমপি মাহফুজুল্লাহ
দেশের ১১ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
১৭ বছর পর সত্যিকারের সংসদ পেল বাংলাদেশ: স্পিকার
ঢাকার খাল পুনরুদ্ধারে নৌবাহিনী, মন্ত্রিসভা কমিটির অনুমোদন
সাড়ে তেরোশো বছর ধরে চলে আসছে গড়পাড়া ইমামবাড়ির মহররমের মিছিল
বর্ষায় ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্সের মনিটরিং অব্যাহত: প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে গুলশানে অভিযান, রেস্তোরাঁকে জরিমানা ৫০ হাজার টাকা
বর্ষা মৌসুমে ডেঙ্গু মশার প্রজনন ঠেকাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে একটি রেস্তোরাঁয় এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের বিধানও দেওয়া হয়েছে। গত বুধবার (২৪ জুন) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী এই অভিযান পরিচালনা করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। তিনি নগরবাসীকে নিজেদের বাড়ির ব্যালকনি, টপ, ছাদ বাগান ও নিচের অংশ পরিষ্কার রাখার আহ্বান জানান। ডেঙ্গু নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি এলাকার ছয়টি স্থাপনা পরিদর্শন করে, যার মধ্যে তিনটিতে লার্ভা পাওয়া যায়। এর মধ্যে ১০৭ নম্বর রোডের চয়েজ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনে তিন মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চলছে। তিনি নগরবাসীকে বাসাবাড়িতে জমে থাকা পানি পরিষ্কার করে মশক নিধনে সহযোগিতা করার অনুরোধ জানান।
সম্পর্কিত খবর
বিরোধীদের আন্দোলনের সমালোচনায় সংসদে কোরআনের আয়াত পড়ে শোনালেন…
দেশের ১১ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর…
১৭ বছর পর সত্যিকারের সংসদ পেল বাংলাদেশ: স্পিকার
ঢাকার খাল পুনরুদ্ধারে নৌবাহিনী, মন্ত্রিসভা কমিটির অনুমোদন
সাড়ে তেরোশো বছর ধরে চলে আসছে গড়পাড়া ইমামবাড়ির…