সাইবার আইনে অনলাইন জুয়ায় সর্বোচ্চ ২ বছর জেল, জব্দ ৫৫ হাজার হিসাব
জাতীয় সংসদে জানানো হয়েছে, সরকার নতুন ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’ এর মাধ্যমে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে। এখন থেকে সাইবার জগতে জুয়া খেলা বা এর সাথে সংশ্লিষ্ট থাকা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
বুধবার (২৪ জুন) সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, গত ১০ এপ্রিল জারি করা এই আইনের ২০ ধারায় অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর বিধান রাখা হয়েছে। এর অধীনে কোনো পোর্টাল বা অ্যাপে জুয়া পরিচালনা, এতে অংশগ্রহণ বা প্রচারের সাথে জড়িত থাকলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, এই অপরাধের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে। আইন কার্যকর হওয়ার পর বিএফআইইউ গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে জমা দিলে, সিআইডি ইতিমধ্যে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
রাত ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
চীনে পৌঁছেই লাল গালিচা ও গার্ড অব অনার পেলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে পৃথক সেনা অভিযান: এক সন্ত্রাসী নিহত, দুইজনের আত্মসমর্পণ
মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ, জুলাইয়ে মিলতে পারে সুখবর
মোবাইল নেটওয়ার্কের মান যাচাইয়ে ড্রাইভ টেস্ট ও নতুন নির্দেশিকা
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ চূড়ান্ত, শিগগিরই ঘোষণা

আরও পড়ুন

সাইবার আইনে অনলাইন জুয়ায় সর্বোচ্চ ২ বছর জেল, জব্দ ৫৫ হাজার হিসাব
জাতীয় সংসদে জানানো হয়েছে, সরকার নতুন ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’ এর মাধ্যমে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে। এখন থেকে সাইবার জগতে জুয়া খেলা বা এর সাথে সংশ্লিষ্ট থাকা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
বুধবার (২৪ জুন) সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, গত ১০ এপ্রিল জারি করা এই আইনের ২০ ধারায় অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর বিধান রাখা হয়েছে। এর অধীনে কোনো পোর্টাল বা অ্যাপে জুয়া পরিচালনা, এতে অংশগ্রহণ বা প্রচারের সাথে জড়িত থাকলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, এই অপরাধের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে। আইন কার্যকর হওয়ার পর বিএফআইইউ গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে জমা দিলে, সিআইডি ইতিমধ্যে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
রাত ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া…
চীনে পৌঁছেই লাল গালিচা ও গার্ড অব অনার…
খাগড়াছড়িতে পৃথক সেনা অভিযান: এক সন্ত্রাসী নিহত, দুইজনের…
মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ, জুলাইয়ে মিলতে পারে সুখবর
মোবাইল নেটওয়ার্কের মান যাচাইয়ে ড্রাইভ টেস্ট ও নতুন…