ঢাকার খাল পুনরুদ্ধারে নৌবাহিনী, মন্ত্রিসভা কমিটির অনুমোদন
রাজধানীর অবিরাম জলাবদ্ধতা সমস্যা সমাধান ও নগর পরিবেশ উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাল পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্যে প্রকল্পের সাতটি প্যাকেজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ডিএসসিসির ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৫ ও ৩০ নম্বর প্যাকেজের কাজ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে ঢাকার খালগুলো হারিয়ে যেতে বসেছিল, যা নগরবাসীর জন্য বড় দুর্ভোগ তৈরি করছিল। এমন পরিস্থিতিতে সরকার এই প্রকল্পের মাধ্যমে খাল খনন, পুনঃখনন, তীর সংরক্ষণ ও পানি প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি খালের দুপাশে হাঁটার পথ, সবুজায়ন ও উন্মুক্ত স্থান সৃষ্টির মাধ্যমে নগর পরিবেশকে আরও বাসযোগ্য করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

Anspruchsvolle Unterhaltung finden, mit https://nvv-casino-online-14.vercel.app die passende Auswahl treffen und…
Aprócska baromfi kalandja a https://chicken-road-hu-16.pages.dev útján, minden sikeres lépésért pontok…
আরও পড়ুন

ঢাকার খাল পুনরুদ্ধারে নৌবাহিনী, মন্ত্রিসভা কমিটির অনুমোদন
রাজধানীর অবিরাম জলাবদ্ধতা সমস্যা সমাধান ও নগর পরিবেশ উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাল পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্যে প্রকল্পের সাতটি প্যাকেজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ডিএসসিসির ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৫ ও ৩০ নম্বর প্যাকেজের কাজ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে ঢাকার খালগুলো হারিয়ে যেতে বসেছিল, যা নগরবাসীর জন্য বড় দুর্ভোগ তৈরি করছিল। এমন পরিস্থিতিতে সরকার এই প্রকল্পের মাধ্যমে খাল খনন, পুনঃখনন, তীর সংরক্ষণ ও পানি প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি খালের দুপাশে হাঁটার পথ, সবুজায়ন ও উন্মুক্ত স্থান সৃষ্টির মাধ্যমে নগর পরিবেশকে আরও বাসযোগ্য করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…