বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টায় দালিয়ান থেকে রওয়ানা হয়ে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৩৫ মিনিটে) তিনি চীনের রাজধানীতে পৌঁছান। এ সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরাও অংশ নেন। ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে এক হাজার ৭০০ জনের অধিক প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে অভিজ্ঞতা বিনিময় করে জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ চূড়ান্ত, শিগগিরই ঘোষণা
২৭তম বিসিএস: যোগদানের তারিখ ও বেতন নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা
বিরোধীদের আন্দোলনের সমালোচনায় সংসদে কোরআনের আয়াত পড়ে শোনালেন এমপি মাহফুজুল্লাহ
দেশের ১১ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
১৭ বছর পর সত্যিকারের সংসদ পেল বাংলাদেশ: স্পিকার
ঢাকার খাল পুনরুদ্ধারে নৌবাহিনী, মন্ত্রিসভা কমিটির অনুমোদন

আরও পড়ুন

বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টায় দালিয়ান থেকে রওয়ানা হয়ে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৩৫ মিনিটে) তিনি চীনের রাজধানীতে পৌঁছান। এ সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরাও অংশ নেন। ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে এক হাজার ৭০০ জনের অধিক প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে অভিজ্ঞতা বিনিময় করে জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ চূড়ান্ত, শিগগিরই ঘোষণা
২৭তম বিসিএস: যোগদানের তারিখ ও বেতন নির্ধারণে অর্থ…
বিরোধীদের আন্দোলনের সমালোচনায় সংসদে কোরআনের আয়াত পড়ে শোনালেন…
দেশের ১১ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর…