জ্বালানি তেলের মজুদ নিয়ে শঙ্কা, কতদিন চলবে দেশের সরবরাহ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি দপ্তর থেকে যখন জানানো হচ্ছে যে কোনো সংকট নেই, ঠিক তখনই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর অসন্তোষ ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি নিয়ে আসল অবস্থান কী, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল এক লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। এছাড়া সাত হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুদ রয়েছে। দেশে প্রতিদিন গড়ে প্রায় ১২ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকে। সেই হিসাবে বর্তমান মজুদ দিয়ে আনুমানিক ১১ দিন চলা সম্ভব।
তবে এই স্টক শেষ হওয়ার আগেই নতুন চালান এসে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি মালয়েশিয়া থেকে ৩০ হাজার এবং ভারত থেকে ২২ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, গত বছরের এপ্রিলের সমান পরিমাণ তেল চলতি মাসেও সরবরাহ করা হবে এবং ডিজেলের কোনো সংকট নেই। তবে পাচার রোধে সরকার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
সম্পর্কিত খবর
নববর্ষের আনন্দে বাধা হবে না, চলবে কঠোর নিরাপত্তা ও নির্দেশনা
সংসদে আইনমন্ত্রী, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার ২৩ হাজার ছাড়ালো
ইলিয়াস আলী গুম: রহস্যজনক নিখোঁজের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ
রাজধানীর বহুমুখী সমস্যা সমাধানে নগর সরকার চান ডিএসসিসি প্রশাসক
সংসদে প্রধানমন্ত্রী: ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রোডম্যাপ
এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই পুত্রসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি…

আরও পড়ুন

জ্বালানি তেলের মজুদ নিয়ে শঙ্কা, কতদিন চলবে দেশের সরবরাহ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি দপ্তর থেকে যখন জানানো হচ্ছে যে কোনো সংকট নেই, ঠিক তখনই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর অসন্তোষ ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি নিয়ে আসল অবস্থান কী, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল এক লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। এছাড়া সাত হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুদ রয়েছে। দেশে প্রতিদিন গড়ে প্রায় ১২ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকে। সেই হিসাবে বর্তমান মজুদ দিয়ে আনুমানিক ১১ দিন চলা সম্ভব।
তবে এই স্টক শেষ হওয়ার আগেই নতুন চালান এসে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি মালয়েশিয়া থেকে ৩০ হাজার এবং ভারত থেকে ২২ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, গত বছরের এপ্রিলের সমান পরিমাণ তেল চলতি মাসেও সরবরাহ করা হবে এবং ডিজেলের কোনো সংকট নেই। তবে পাচার রোধে সরকার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
সম্পর্কিত খবর
নববর্ষের আনন্দে বাধা হবে না, চলবে কঠোর নিরাপত্তা…
সংসদে আইনমন্ত্রী, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার ২৩ হাজার…
ইলিয়াস আলী গুম: রহস্যজনক নিখোঁজের পেছনে গভীর ষড়যন্ত্রের…
রাজধানীর বহুমুখী সমস্যা সমাধানে নগর সরকার চান ডিএসসিসি…
সংসদে প্রধানমন্ত্রী: ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রোডম্যাপ
এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই পুত্রসহ ৪ জনের…