সংসদে আইনমন্ত্রী, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার ২৩ হাজার ছাড়ালো

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৭:১৬ পিএম
সংসদে আইনমন্ত্রী, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার ২৩ হাজার ছাড়ালো

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলার মোট ২৩ হাজার ৮৬৫টি প্রত্যাহার করা হয়েছে। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। তবে সরকারের কোনো সরকারি হিসাবে কোন দলের বিরুদ্ধে কতগুলো এ ধরনের মামলা হয়েছে তার কোনো পরিসংখ্যান সংরক্ষিত নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৫ মার্চ জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

তিনি আরও জানান, জেলা কমিটি থেকে পাঠানো সুপারিশসমূহ যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটি মামলা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত যেসব মামলা প্রত্যাহার করা হয়নি, সেগুলো পর্যালোচনার কাজ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...