দুই লাখ শিক্ষার্থী পাচ্ছে বিনামূল্যে ড্রেস, সংসদে ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৮:১৪ পিএম
দুই লাখ শিক্ষার্থী পাচ্ছে বিনামূল্যে ড্রেস, সংসদে ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি ঘোষণা করেন, দেশের দুই লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে কোনো খরচ ছাড়াই স্কুলের পোশাক প্রদান করা হবে। এটি ছিল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিন এবং প্রধানমন্ত্রী হিসেবে তার জন্য বরাদ্দকৃত প্রথম প্রশ্নোত্তর পর্ব।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার জন্যই তিনি কাজ করার দায়িত্ব পালন করছেন। ইশতেহার অনুযায়ী শিক্ষাখাতের উন্নতির লক্ষ্যে আগামী ১৮০ দিন, পরবর্তী অর্থবছর ও আগামী পাঁচ বছরের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, কারিগরি শিক্ষার আধুনিকায়নে আগামী ১৮০ দিনের মধ্যে নয় হাজার শিক্ষককে ট্যাব দেওয়া হবে এবং তিন হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এছাড়া ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...