সংসদে প্রধানমন্ত্রী: ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রোডম্যাপ

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৬:৫৩ পিএম
সংসদে প্রধানমন্ত্রী: ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রোডম্যাপ

জাতীয় সংসদে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আগামী ১৮০ দিন, অর্থবছর এবং পাঁচ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ১৩টি জেলায় ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য পাইলটিং ভিত্তিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষি খাতে ঋণের বোঝা কমাতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী বাবদ ৯ হাজার ১০২ জনের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, খুলনা জেলায় ২৫ লাখ ই-হেলথ কার্ড প্রদানের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে, যার ধারাবাহিকতায় আগামী জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা মিলে প্রায় তিন হাজার কিলোমিটার খাল খনন ও সংস্কার করবে। এর পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ইতিমধ্যে দেড় কোটি চারা রোপন করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...