সংবিধান সংস্কার নিয়ে সংসদে অসন্তোষ, ওয়াকআউট করলেন বিরোধীরা

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৬:১৯ পিএম
সংবিধান সংস্কার নিয়ে সংসদে অসন্তোষ, ওয়াকআউট করলেন বিরোধীরা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে অসন্তোষ প্রকাশ করে কক্ষ ত্যাগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা একসাথে হেঁটে বেরিয়ে যান।

সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়টি উত্থাপন করে দীর্ঘক্ষণ আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এমতাবস্থায় বিষয়টির প্রতিকার চেয়ে অধিবেশন বর্জনের সিদ্ধান্ত নেন তারা। এর আগে গত ১২ মার্চ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে সংসদ ভবন ছেড়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা।

সূত্র জানায়, প্রথম দিনের পর এটিই ছিল ত্রয়োদশ সংসদে বিরোধীদলের প্রথম ওয়াকআউট। সংবিধান সংস্কার পরিষদ গঠন ও এর অধিবেশন আহ্বানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো সদুত্তর না পাওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...