জুলাই সনদ ও মিসকোড ইস্যুতে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৬:০৭ পিএম
জুলাই সনদ ও মিসকোড ইস্যুতে সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতাকে মিসকোড করার প্রতিবাদে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা এই পদক্ষেপ গ্রহণ করেন।

বিরোধী দলের অভিযোগ, সংবিধান অনুযায়ী বর্তমানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হলেও সংসদ সচিবালয় থেকে তাকে মিসকোড করা হচ্ছে। একইসাথে জুলাই সনদ আদেশ জারি না করায় সরকার সংবিধান লঙ্ঘন করছে বলেও দাবি করেন তারা। এ ঘটনায় সংসদের কার্যপ্রণালী বিঘ্নিত হলে তারা বিক্ষোভ জানিয়ে হল ত্যাগ করেন।

উল্লেখ্য, চলতি অধিবেশন শুরু হওয়ার পর এটিই হলো দ্বিতীয়বারের মতো ওয়াকআউট। গত ১২ মার্চ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে সংসদ বর্জন করেছিলেন বিরোধী দলীয়রা। তবে কোনো নির্দিষ্ট ইস্যুতে প্রতিবাদ জানিয়ে এটিই ছিল তাদের প্রথম ওয়াকআউট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...