হাদি হত্যা: আসামিকে ভারতে পালানোতে সাহায্য, সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৬:৩০ পিএম
হাদি হত্যা: আসামিকে ভারতে পালানোতে সাহায্য, সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি সঞ্জয় চিসিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে শুনানিকালে ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জানান, সঞ্জয় চিসিম এই হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালাতে সরাসরি সহযোগিতা করেছেন। সাক্ষ্য, প্রমাণ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তার জামিন আবেদনের বিরোধিতা করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে গুলি করা হয় শরিফ ওসমান হাদিকে। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পল্টন থানায় করা হত্যাচেষ্টার মামলাটি তার মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তর করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...