ইরান যুদ্ধ থেকে পালার পথ খুঁজছেন ট্রাম্প: জলিল রহিমি

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৪:৩৪ পিএম
ইরান যুদ্ধ থেকে পালার পথ খুঁজছেন ট্রাম্প: জলিল রহিমি

রাজধানীর ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিয়োজিত রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি স্পষ্ট ভাষায় জানান, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতে ইরান কোনো আগ্রাসী ভূমিকায় নেই বরং আত্মরক্ষার খাতিরে লড়ছে। তিনি দাবি করেন, ওমানে শান্তি আলোচনার সময়ই যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই যুদ্ধ শুরু করেছে এবং এক মাস না যেতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এর থেকে নিস্তার পেতে উদ্যত হয়েছেন।

ট্রাম্পকে জায়নবাদী ইসরাইলের ফাঁদে পা দেওয়ার জন্য দায়ী করেন ইরানি রাষ্ট্রদূত। তার মতে, আগের মার্কিন প্রেসিডেন্টরা এই ফাঁদ এড়িয়ে চলেছেন। এছাড়া যুদ্ধ নিয়ে ট্রাম্পের দিনভর পরিবর্তনশীল বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। অন্যদিকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালী দিয়ে ছয়টি জ্বালানিবাহী জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশ সরকারের অনুরোধে এ সহায়তা প্রদান করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশে জ্বালানি সংকট এড়াতে ইরান সর্বোচ্চ সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশিকে ইতিমধ্যে দেশে ফেরত আনা হয়েছে এবং বাকিদের ফিরিয়ে আনতেও তেহরান সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...