চার জেলার ডিসি প্রত্যাহার: জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৪:২৮ পিএম

প্রশাসনিক এক বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সরকার দেশের চার জেলার ডিসি বা জেলা প্রশাসককে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে। এই চার কর্মকর্তাকে পরবর্তী পদায়নের নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত বা সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। বুধবার জারি করা এই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রত্যাহারের আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।

সাধারণত এই ধরনের প্রত্যাহারের পর ওই সব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বা পদায়নের প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে থাকে। তবে ঠিক কোন কোন জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...