চাঁদা মামলায় বাদীর আপত্তি নেই খালাসে, মোজাম্মেলের বিচার শুরু

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। অবশ্য বিচার শুরুর মধ্যেই মামলার বাদী আপস নিস্পত্তির মাধ্যমে আসামির খালাস চেয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন।
বুধবার ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন। আদালতে আসামির আইনজীবী মো. লিটন মিয়া জানান, বাদী খলিলুর রহমান আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, উভয় পক্ষের মধ্যে আপস-মিমাংসা হয়ে গেছে এবং তিনি মোজাম্মেল হককে নির্দোষ মনে করেন। পরবর্তীতে আদালত আগামী ৫ এপ্রিল এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের পূর্বে বিএম মোজাম্মেল হক ব্যবসায়ী খলিলুর রহমানকে ধানমন্ডির নিজ কার্যালয়ে ডেকে পাঠান। নির্বাচনি খরচের নামে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং না দিলে তাকে গুম করার হুমকি দেওয়া হয়। এরপর শরীয়তপুরে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সম্পর্কিত খবর
নববর্ষের আনন্দে বাধা হবে না, চলবে কঠোর নিরাপত্তা ও নির্দেশনা
সংসদে আইনমন্ত্রী, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার ২৩ হাজার ছাড়ালো
ইলিয়াস আলী গুম: রহস্যজনক নিখোঁজের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ
রাজধানীর বহুমুখী সমস্যা সমাধানে নগর সরকার চান ডিএসসিসি প্রশাসক
সংসদে প্রধানমন্ত্রী: ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রোডম্যাপ
এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই পুত্রসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি…

আরও পড়ুন

চাঁদা মামলায় বাদীর আপত্তি নেই খালাসে, মোজাম্মেলের বিচার শুরু

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। অবশ্য বিচার শুরুর মধ্যেই মামলার বাদী আপস নিস্পত্তির মাধ্যমে আসামির খালাস চেয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন।
বুধবার ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন। আদালতে আসামির আইনজীবী মো. লিটন মিয়া জানান, বাদী খলিলুর রহমান আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, উভয় পক্ষের মধ্যে আপস-মিমাংসা হয়ে গেছে এবং তিনি মোজাম্মেল হককে নির্দোষ মনে করেন। পরবর্তীতে আদালত আগামী ৫ এপ্রিল এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের পূর্বে বিএম মোজাম্মেল হক ব্যবসায়ী খলিলুর রহমানকে ধানমন্ডির নিজ কার্যালয়ে ডেকে পাঠান। নির্বাচনি খরচের নামে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং না দিলে তাকে গুম করার হুমকি দেওয়া হয়। এরপর শরীয়তপুরে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সম্পর্কিত খবর
নববর্ষের আনন্দে বাধা হবে না, চলবে কঠোর নিরাপত্তা…
সংসদে আইনমন্ত্রী, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার ২৩ হাজার…
ইলিয়াস আলী গুম: রহস্যজনক নিখোঁজের পেছনে গভীর ষড়যন্ত্রের…
রাজধানীর বহুমুখী সমস্যা সমাধানে নগর সরকার চান ডিএসসিসি…
সংসদে প্রধানমন্ত্রী: ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রোডম্যাপ
এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই পুত্রসহ ৪ জনের…