যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার মেট্রিক টন গম দেশে এনেছে সরকার। এমভি এমপি আলট্রাম্যাক্স ২ নামের জাহাজটি বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পর খাদ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এই চালানের মোট গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। জাহাজে থাকা গমের মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষা শুরু হয়েছে এবং দ্রুত খালাসের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে জি টু জি চুক্তির আওতায় প্রথম ও দ্বিতীয় শিপমেন্টে যথাক্রমে ৫৮ হাজার ৪৫৭ ও ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে এসেছিল।
সরকারের সরকারি-বেসরকারি পর্যায়ের আমদানির মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে জি টু জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানির লক্ষ্যমাত্রা ছিল। সর্বশেষ এই চালান আসার মাধ্যমে ওই চুক্তির সব গম বাংলাদেশে পৌঁছেছে। দেশে বার্ষিক প্রায় ৭০ লাখ মেট্রিক টন গমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন, যার বড় অংশই বিদেশ থেকে আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।
সম্পর্কিত খবর
নববর্ষের আনন্দে বাধা হবে না, চলবে কঠোর নিরাপত্তা ও নির্দেশনা
সংসদে আইনমন্ত্রী, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার ২৩ হাজার ছাড়ালো
ইলিয়াস আলী গুম: রহস্যজনক নিখোঁজের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ
রাজধানীর বহুমুখী সমস্যা সমাধানে নগর সরকার চান ডিএসসিসি প্রশাসক
সংসদে প্রধানমন্ত্রী: ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রোডম্যাপ
এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই পুত্রসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার মেট্রিক টন গম দেশে এনেছে সরকার। এমভি এমপি আলট্রাম্যাক্স ২ নামের জাহাজটি বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পর খাদ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এই চালানের মোট গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। জাহাজে থাকা গমের মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষা শুরু হয়েছে এবং দ্রুত খালাসের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে জি টু জি চুক্তির আওতায় প্রথম ও দ্বিতীয় শিপমেন্টে যথাক্রমে ৫৮ হাজার ৪৫৭ ও ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে এসেছিল।
সরকারের সরকারি-বেসরকারি পর্যায়ের আমদানির মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে জি টু জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানির লক্ষ্যমাত্রা ছিল। সর্বশেষ এই চালান আসার মাধ্যমে ওই চুক্তির সব গম বাংলাদেশে পৌঁছেছে। দেশে বার্ষিক প্রায় ৭০ লাখ মেট্রিক টন গমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন, যার বড় অংশই বিদেশ থেকে আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।
সম্পর্কিত খবর
নববর্ষের আনন্দে বাধা হবে না, চলবে কঠোর নিরাপত্তা…
সংসদে আইনমন্ত্রী, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার ২৩ হাজার…
ইলিয়াস আলী গুম: রহস্যজনক নিখোঁজের পেছনে গভীর ষড়যন্ত্রের…
রাজধানীর বহুমুখী সমস্যা সমাধানে নগর সরকার চান ডিএসসিসি…
সংসদে প্রধানমন্ত্রী: ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রোডম্যাপ
এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই পুত্রসহ ৪ জনের…