রাসায়নিক সার-কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে সতর্ক করলেন রাষ্ট্রপতি

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩২ পিএম
রাসায়নিক সার-কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে সতর্ক করলেন রাষ্ট্রপতি

কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে তোলার জন্য কৃষকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আরও বেশি মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর মতে, প্রয়োজনের অতিরিক্ত ও অহেতুক এসব রাসায়নিক প্রয়োগে মাটির উর্বরতা, পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যে পড়ছে দীর্ঘমেয়াদি ভয়ানক প্রভাব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। এ সময় কৃষকদের সজাগ ও সতর্ক করে তুলতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

টেকসই ও আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে তিনি গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রতিষ্ঠার পরামর্শ দেন তিনি।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...