ডব্লিউএইচওর সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান হুমায়ুন কবিরের
স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক অংশীদারত্বের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রি-১ হুমায়ুন কবির। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজ দপ্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।
বৈঠকে জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং সবার কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা আরও সুসংহত করার বিষয়টি গুরুত্ব পায়। দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বিকাশ এবং নতুন জনস্বাস্থ্য হুমকি মোকাবিলায় ডব্লিউএইচওর নিরলস সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
সংস্থাটির প্রতিনিধি বাংলাদেশে চলমান ও ভবিষ্যতে পরিকল্পিত কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবগত করেন। এর মধ্যে স্বাস্থ্যব্যবস্থা মজবুত করা, দক্ষতা বৃদ্ধি, রোগের নজরদারি এবং জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি জোরদারে সহায়তার বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য।
বৈঠক শেষে বাংলাদেশ ও ডব্লিউএইচও সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দেয় দুপক্ষ। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখতে একমত হয় তারা।
সম্পর্কিত খবর
রাসায়নিক সার-কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে সতর্ক করলেন রাষ্ট্রপতি
ভাষাসৈনিক আবদুল মতিনের সহধর্মিণীর পাশে মন্ত্রী, পাঁচ লাখ টাকা সহায়তা
শিক্ষিকা রনজিনা হত্যায় নতুন দুই গ্রেফতার, র্যাবের গ্রেফতার ভুল দাবি…
স্বাস্থ্য সহযোগিতা জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচওর বৈঠক
চট্টগ্রামে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৮৭, জব্দ হাজারো ইয়াবা
ভূমি অফিসে ফাঁকি বন্ধে জিওফেন্সিং অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ উদ্বোধন বৃহস্পতিবার

আরও পড়ুন

ডব্লিউএইচওর সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান হুমায়ুন কবিরের
স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক অংশীদারত্বের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রি-১ হুমায়ুন কবির। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজ দপ্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।
বৈঠকে জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং সবার কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা আরও সুসংহত করার বিষয়টি গুরুত্ব পায়। দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বিকাশ এবং নতুন জনস্বাস্থ্য হুমকি মোকাবিলায় ডব্লিউএইচওর নিরলস সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
সংস্থাটির প্রতিনিধি বাংলাদেশে চলমান ও ভবিষ্যতে পরিকল্পিত কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবগত করেন। এর মধ্যে স্বাস্থ্যব্যবস্থা মজবুত করা, দক্ষতা বৃদ্ধি, রোগের নজরদারি এবং জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি জোরদারে সহায়তার বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য।
বৈঠক শেষে বাংলাদেশ ও ডব্লিউএইচও সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দেয় দুপক্ষ। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখতে একমত হয় তারা।
সম্পর্কিত খবর
রাসায়নিক সার-কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে সতর্ক করলেন রাষ্ট্রপতি
ভাষাসৈনিক আবদুল মতিনের সহধর্মিণীর পাশে মন্ত্রী, পাঁচ লাখ…
শিক্ষিকা রনজিনা হত্যায় নতুন দুই গ্রেফতার, র্যাবের গ্রেফতার…
স্বাস্থ্য সহযোগিতা জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচওর বৈঠক
চট্টগ্রামে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৮৭, জব্দ হাজারো…
ভূমি অফিসে ফাঁকি বন্ধে জিওফেন্সিং অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ উদ্বোধন…