দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আভাস
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে রোববার দুপুর ১টার মধ্যে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এর ফলে দিনের তাপমাত্রায় সামান্য পতন হতে পারে। আজ সকাল ৬টায় রেকর্ড করা ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।
এদিকে গতকাল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে।
সম্পর্কিত খবর
দেশের উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান তারেক রহমানের
প্রশাসনে সংস্কার নিয়ে প্রশ্ন, ৬ মাসেও পুরনো ধারায় সরকার
শাহ আমানত বিমানবন্দরকে লজিস্টিক হাবে পরিণত করতে চেম্বারের দাবি
পল্লবীতে ৯ লাখ মানুষ, পুলিশ মাত্র ১৫০: অপর্যাপ্ত বাসস্থানে হাঁসফাঁস
সংকট কাটাতে জ্বালানিতে জরুরি টিম গঠনের পরামর্শ সিপিডির
ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়, ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আভাস
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে রোববার দুপুর ১টার মধ্যে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এর ফলে দিনের তাপমাত্রায় সামান্য পতন হতে পারে। আজ সকাল ৬টায় রেকর্ড করা ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।
এদিকে গতকাল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে।
সম্পর্কিত খবর
দেশের উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান…
প্রশাসনে সংস্কার নিয়ে প্রশ্ন, ৬ মাসেও পুরনো ধারায়…
শাহ আমানত বিমানবন্দরকে লজিস্টিক হাবে পরিণত করতে চেম্বারের…
পল্লবীতে ৯ লাখ মানুষ, পুলিশ মাত্র ১৫০: অপর্যাপ্ত…