দেশের উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান তারেক রহমানের
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ ও জনগণের স্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ওই এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রী জানান, জনগণের সমর্থনে গঠিত এই সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে। তিনি হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, ইনশাআল্লাহ আপনারা বিএনপির ওপর যে আস্থা রেখেছেন তা ধরে রাখুন। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা তাকে করতালি দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, কিছু বিশৃঙ্খলাকারী রাজপথে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির ক্ষতি হচ্ছে। তিনি শপথ নিয়ে বলেন, যারা দেশের স্বার্থে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের সব শক্তি দিয়ে প্রতিরোধ করবে। দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায়, তাই সবাইকে ধৈর্য ও সতর্ক থাকতে হবে।
সম্পর্কিত খবর
দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আভাস
প্রশাসনে সংস্কার নিয়ে প্রশ্ন, ৬ মাসেও পুরনো ধারায় সরকার
শাহ আমানত বিমানবন্দরকে লজিস্টিক হাবে পরিণত করতে চেম্বারের দাবি
পল্লবীতে ৯ লাখ মানুষ, পুলিশ মাত্র ১৫০: অপর্যাপ্ত বাসস্থানে হাঁসফাঁস
সংকট কাটাতে জ্বালানিতে জরুরি টিম গঠনের পরামর্শ সিপিডির
ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়, ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

দেশের উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান তারেক রহমানের
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ ও জনগণের স্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ওই এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রী জানান, জনগণের সমর্থনে গঠিত এই সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে। তিনি হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, ইনশাআল্লাহ আপনারা বিএনপির ওপর যে আস্থা রেখেছেন তা ধরে রাখুন। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা তাকে করতালি দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, কিছু বিশৃঙ্খলাকারী রাজপথে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির ক্ষতি হচ্ছে। তিনি শপথ নিয়ে বলেন, যারা দেশের স্বার্থে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের সব শক্তি দিয়ে প্রতিরোধ করবে। দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায়, তাই সবাইকে ধৈর্য ও সতর্ক থাকতে হবে।
সম্পর্কিত খবর
দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আভাস
প্রশাসনে সংস্কার নিয়ে প্রশ্ন, ৬ মাসেও পুরনো ধারায়…
শাহ আমানত বিমানবন্দরকে লজিস্টিক হাবে পরিণত করতে চেম্বারের…
পল্লবীতে ৯ লাখ মানুষ, পুলিশ মাত্র ১৫০: অপর্যাপ্ত…