বিমানবন্দরে সিআইডির অভিযান: স্বর্ণ ও মদসহ জব্দ ৪২ লাখ টাকার পণ্য
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ, বিদেশি মদ, সিগারেট ও ওষুধ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত শনিবার বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
অভিযানের এক পর্যায়ে এক যাত্রীর ব্যবহৃত ট্রলি ও লাগেজ তল্লাশি করা হলে বিশেষভাবে তৈরি গোপন স্থান থেকে ১৩৩ গ্রাম স্বর্ণ এবং ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ উদ্ধার করা হয়। ওই যাত্রী ওষুধের বৈধ কাগজপত্র ও অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় স্বর্ণ ও ওষুধসহ প্রায় ৩০ লাখ টাকার পণ্য আটক করা হয়।
এছাড়া এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে আসা জনি মিয়া নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। অন্যদিকে, এমিরেটসের ইকে-০৫৮৬ ফ্লাইটে আসা মো. মিজানুর রহমানের লাগেজে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস সিরাম পাওয়া যায়। পৃথক এসব অভিযানে মোট ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়, ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের রাজনীতি প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী
নগর সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ডাক এমপি সাইফুল আলম খান…
ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রায় পরিবর্তন
আদালতের রায়-গেজেটের পরও বৈধতা নিয়ে প্রশ্ন, বৈষম্যের অভিযোগ
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও উন্নয়নের জোয়ার: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক…

আরও পড়ুন

বিমানবন্দরে সিআইডির অভিযান: স্বর্ণ ও মদসহ জব্দ ৪২ লাখ টাকার পণ্য
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ, বিদেশি মদ, সিগারেট ও ওষুধ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত শনিবার বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
অভিযানের এক পর্যায়ে এক যাত্রীর ব্যবহৃত ট্রলি ও লাগেজ তল্লাশি করা হলে বিশেষভাবে তৈরি গোপন স্থান থেকে ১৩৩ গ্রাম স্বর্ণ এবং ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ উদ্ধার করা হয়। ওই যাত্রী ওষুধের বৈধ কাগজপত্র ও অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় স্বর্ণ ও ওষুধসহ প্রায় ৩০ লাখ টাকার পণ্য আটক করা হয়।
এছাড়া এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে আসা জনি মিয়া নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। অন্যদিকে, এমিরেটসের ইকে-০৫৮৬ ফ্লাইটে আসা মো. মিজানুর রহমানের লাগেজে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস সিরাম পাওয়া যায়। পৃথক এসব অভিযানে মোট ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়, ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের রাজনীতি প্রসঙ্গে যা…
নগর সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ডাক এমপি সাইফুল…
ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রায়…
আদালতের রায়-গেজেটের পরও বৈধতা নিয়ে প্রশ্ন, বৈষম্যের অভিযোগ
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও উন্নয়নের জোয়ার: কিশোরগঞ্জে…