ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়, ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম
ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয়, ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় নিশ্চিত করে টাইগাররা। খেলা শেষে প্রধানমন্ত্রী ভিডিও কলের মাধ্যমে দলের সাথে কথা বলেন এবং জাতির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দলটিকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। ম্যাচ চলাকালীন কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলেও জয় নিশ্চিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেন। তিনি বলেন, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও দলগত পারফরম্যান্সের কারণেই এই অসাধারণ অর্জন সম্ভব হয়েছে, যা দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের।

প্রধানমন্ত্রী এই জয়ের জন্য কোচিং স্টাফসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন টেস্টেও দল একই ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে পারবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...