তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৪৭ জনকে গ্রেফতার, আদালতে প্রেরণ
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন থানাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে জানা যায়, তেজগাঁও থানা, শেরেবাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা, আদাবর থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৮ জনকে আটক করা হয়। এছাড়া হাতিরঝিল থানায় ১৩ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। আটককৃত সকলেই বর্তমানে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আভাস
দেশের উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান তারেক রহমানের
প্রশাসনে সংস্কার নিয়ে প্রশ্ন, ৬ মাসেও পুরনো ধারায় সরকার
শাহ আমানত বিমানবন্দরকে লজিস্টিক হাবে পরিণত করতে চেম্বারের দাবি
পল্লবীতে ৯ লাখ মানুষ, পুলিশ মাত্র ১৫০: অপর্যাপ্ত বাসস্থানে হাঁসফাঁস
সংকট কাটাতে জ্বালানিতে জরুরি টিম গঠনের পরামর্শ সিপিডির

আরও পড়ুন

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৪৭ জনকে গ্রেফতার, আদালতে প্রেরণ
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন থানাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে জানা যায়, তেজগাঁও থানা, শেরেবাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা, আদাবর থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৮ জনকে আটক করা হয়। এছাড়া হাতিরঝিল থানায় ১৩ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। আটককৃত সকলেই বর্তমানে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আভাস
দেশের উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান…
প্রশাসনে সংস্কার নিয়ে প্রশ্ন, ৬ মাসেও পুরনো ধারায়…
শাহ আমানত বিমানবন্দরকে লজিস্টিক হাবে পরিণত করতে চেম্বারের…
পল্লবীতে ৯ লাখ মানুষ, পুলিশ মাত্র ১৫০: অপর্যাপ্ত…