তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতায় খুশি যুক্তরাষ্ট্র, বাড়ছে বিনিয়োগ

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ১:২৩ পিএম
তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতায় খুশি যুক্তরাষ্ট্র, বাড়ছে বিনিয়োগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এসময় দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ, বিনিয়োগ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তার সুদক্ষ পরিচালনায় বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে। এই অগ্রগতির স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সফরের জন্য তাদের ভ্রমণ সতর্কবার্তা (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে সংশোধন করেছে। সার্জিও গর জানান, আগামী মাসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে।

এছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (FDA) সাথে বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (DFC) মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালে বিশেষ দূত ডিএফসির মাধ্যমে সহযোগিতার ইতিবাচক সম্ভাবনার কথা জানান। তিনি শিগগিরই ঢাকায় একটি ইউএস ইনভেস্টর সামিট আয়োজনের পরিকল্পনার কথাও জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...