চট্টগ্রাম চিড়িয়াখানায় এক জোড়া বাঘ বিনিময়ে আনা হবে তিন জোড়া জেব্রা
চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের প্রাণীর সংগ্রহ বৃদ্ধি ও বৈচিত্র্য আনার লক্ষ্যে এক জোড়া বাঘের বিনিময়ে তিন জোড়া জেব্রা আনার উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট বন বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, বর্তমানে চিড়িয়াখানায় ১৭টি বাঘ রয়েছে, যা নির্ধারিত স্থানের তুলনায় অনেক বেশি। এছাড়া চিড়িয়াখানায় বর্তমানে একটি মাত্র জেব্রা রয়েছে, যার সঙ্গী না থাকায় প্রাণীটি একাকী অনুভব করছে। তাই অন্য যেকোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানার সাথে বাঘ বিনিময় করে জেব্রা আনার পরিকল্পনা করা হয়েছে।
এর আগে ২০২৩ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে বদলে এক জোড়া জলহস্তি এনেছিল। এদিকে চিড়িয়াখানার একমাত্র জীবিত ক্যাঙ্গারুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ডেপুটি কিউরেটর।
সম্পর্কিত খবর
সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, জারি সতর্ক…
পানি সংকট মোকাবেলায় ঢাকার চারপাশে গড়ে উঠছে ৭ কৃত্রিম জলাধার
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক…
নিজ হাতে স্টিয়ারিং ধরে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে সার পাচারের চেষ্টায় ২৩ জন আটক, কার্গো ও সার…
আজ রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

আরও পড়ুন

চট্টগ্রাম চিড়িয়াখানায় এক জোড়া বাঘ বিনিময়ে আনা হবে তিন জোড়া জেব্রা
চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের প্রাণীর সংগ্রহ বৃদ্ধি ও বৈচিত্র্য আনার লক্ষ্যে এক জোড়া বাঘের বিনিময়ে তিন জোড়া জেব্রা আনার উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট বন বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, বর্তমানে চিড়িয়াখানায় ১৭টি বাঘ রয়েছে, যা নির্ধারিত স্থানের তুলনায় অনেক বেশি। এছাড়া চিড়িয়াখানায় বর্তমানে একটি মাত্র জেব্রা রয়েছে, যার সঙ্গী না থাকায় প্রাণীটি একাকী অনুভব করছে। তাই অন্য যেকোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানার সাথে বাঘ বিনিময় করে জেব্রা আনার পরিকল্পনা করা হয়েছে।
এর আগে ২০২৩ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে বদলে এক জোড়া জলহস্তি এনেছিল। এদিকে চিড়িয়াখানার একমাত্র জীবিত ক্যাঙ্গারুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ডেপুটি কিউরেটর।
সম্পর্কিত খবর
সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা,…
পানি সংকট মোকাবেলায় ঢাকার চারপাশে গড়ে উঠছে ৭…
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন…
নিজ হাতে স্টিয়ারিং ধরে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে সার পাচারের চেষ্টায় ২৩ জন আটক, কার্গো…