চুলা জ্বলে না বাসায়, গ্যাস নিয়ে দিন কাটাচ্ছেন স্টেশনে

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ১:১০ পিএম
চুলা জ্বলে না বাসায়, গ্যাস নিয়ে দিন কাটাচ্ছেন স্টেশনে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল থেকেই মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, যাত্রাবাড়ী ও উত্তরাসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে গ্যাসের চাপ ছিল না বললেই চলে। এতে করে নিত্যপ্রয়োজনীয় রান্না করতে গিয়ে মারাত্মক বিপাকে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

চরম গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দেখা দিয়েছে জটলা। অনেক স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ বা সীমিত রয়েছে। ফলে ভোর থেকেই স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস নিতে পারছেন না চালকরা। এমন পরিস্থিতিতে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকদের আয় কমে আসার পাশাপাশি যাত্রী সাধারণেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এই সংকট থেকে বাঁচতে অনেকে বিদ্যুতের হিটার বা এলপিজি সিলিন্ডারের দ্বারস্থ হচ্ছেন, যা বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং খরচ বাড়িয়ে দিচ্ছে। শিল্পকারখানাগুলোও প্রয়োজনীয় চাপ না পেয়ে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। বাড্ডার বাসিন্দা নাজনীন জানান, লাইনে গ্যাস আসে খুব কম, রান্না করা কষ্টকর হয়ে পড়েছে এবং দীর্ঘ সময় ধরে এই ভোগান্তি চলছে। অন্যদিকে, লালবাগের সিএনজি চালক আজিজুর বলেন, পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে না, দিনের বেশিরভাগ সময় সিরিয়ালে পার হয়ে যায়, ফলে আয় অনেক কমে গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...