মিয়ানমারে সার পাচারের চেষ্টায় ২৩ জন আটক, কার্গো ও সার জব্দ

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ১১:৪০ এএম
মিয়ানমারে সার পাচারের চেষ্টায় ২৩ জন আটক, কার্গো ও সার জব্দ

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মিয়ানমারে সার পাচারের অপচেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ডিএপি সার ও একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে পতেঙ্গার বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কর্ণফুলী চ্যানেলে সারবোঝাই একটি কার্গো বোট থাকার কথা স্বীকার করে।

এরপর একই দিন সকাল ১০টার দিকে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযানে যায়। তবে অভিযানের খবর পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা। শনিবার (১ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...