রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ১২:৫৯ পিএম
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন বিভাগের থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৫ জন, উত্তরায় ৫৩ জন, গুলশানে ৫১ জন, তেজগাঁও ও ওয়ারি বিভাগে ৪৮ জন করে, মতিঝিলে ৩৪ জন, রমনায় ৩৩ জন, লালবাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় আটককৃতদের হেফাজত থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা ও ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া প্রায় ৪৯৪ গ্রাম স্বর্ণালংকার, একটি পিকআপ, একটি বাস, একটি মোটরসাইকেল এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...