জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সরকার, বাস্তবায়ন হবে সনদ: মীর হেলাল

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ৫:১৩ পিএম
জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সরকার, বাস্তবায়ন হবে সনদ: মীর হেলাল

চট্টগ্রামে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের রোশনাইয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সেই বিপ্লবের চেতনাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গণতান্ত্রিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে গঠিত ‘জুলাই সনদ’ এবং বিএনপির নোট অব ডিসেন্ট বাস্তবায়নে সরকার আন্তরিক। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক ইতিহাস সংরক্ষণে কাজ করছে সরকার। মীর হেলাল চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমকে ফ্যাসিবাদবিরোধী সাহসী যোদ্ধা হিসেবে অভিহিত করে ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...