
রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, কাজ করছে ফায়ার সার্ভিস
রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এই আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ১২ মিনিটে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় ওই কারখানায় আগুন লাগার সংবাদ তারা পান। খবর পেয়েই অগ্নি নির্বাপণ যান নিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদবর বাজার এলাকার ওই কারখানায় আগুন লাগার পেছনের কারণ এখনো জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন

রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, কাজ করছে ফায়ার সার্ভিস
রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এই আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ১২ মিনিটে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় ওই কারখানায় আগুন লাগার সংবাদ তারা পান। খবর পেয়েই অগ্নি নির্বাপণ যান নিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদবর বাজার এলাকার ওই কারখানায় আগুন লাগার পেছনের কারণ এখনো জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…