সাংহাইয়ে বিশ্ব এআই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব দিচ্ছেন আইসিটি মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ১২:১০ এএম
সাংহাইয়ে বিশ্ব এআই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব দিচ্ছেন আইসিটি মন্ত্রী

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে (ডব্লিউএআইসি) অংশগ্রহণ করতে এখন চীনে অবস্থান করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার (১৭ জুলাই) চার দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং ছাড়াও কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এই সম্মেলনের ফাঁকে বিভিন্ন উচ্চপর্যায়ের অধিবেশন ও দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন মন্ত্রী। বিশ্বের প্রযুক্তি নেতা ও নীতি নির্ধারকদের সাথে আলোচনায় তিনি বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি তুলে ধরবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তিতে গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো খতিয়ে দেখবে বাংলাদেশ।

‘ডব্লিউএআইসি ২০২৬’-এ বাংলাদেশের এই অংশগ্রহণ জ্ঞানভিত্তিক ও ডিজিটালভাবে ক্ষমতায়িত জাতি গঠনে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতীক। আগামী ২০ জুলাই ২০২৬ পর্যন্ত এই সম্মেলন চলবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...