পারিবারিক দ্বন্দ্বে ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা
রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবনে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। শুক্রবার ভোরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলার নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাইদুল। শুক্রবার ভোর ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের পুত্র। তিনি নয় মাস আগে পুলিশ বিভাগে যোগদান করেছিলেন। তার চাচা মো. সোহাগ জানান, পারিবারিক দাম্পত্য কলহের জেরে তিনি গভীর হতাশায় ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১১ জন
সাংহাইয়ে বিশ্ব এআই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব দিচ্ছেন আইসিটি মন্ত্রী
বোয়ালখালীতে গোসলে নেমে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পুনর্বাসনে এফডিইবির ঢেউটিন বিতরণ
বন্যাকবলিতদের সুখবর: নারী উদ্যোক্তাদের ঋণের কিস্তি মওকুফ
জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সরকার, বাস্তবায়ন হবে সনদ: মীর হেলাল

আরও পড়ুন

পারিবারিক দ্বন্দ্বে ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা
রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবনে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। শুক্রবার ভোরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলার নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাইদুল। শুক্রবার ভোর ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের পুত্র। তিনি নয় মাস আগে পুলিশ বিভাগে যোগদান করেছিলেন। তার চাচা মো. সোহাগ জানান, পারিবারিক দাম্পত্য কলহের জেরে তিনি গভীর হতাশায় ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১১ জন
সাংহাইয়ে বিশ্ব এআই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব দিচ্ছেন আইসিটি…
বোয়ালখালীতে গোসলে নেমে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পুনর্বাসনে এফডিইবির ঢেউটিন বিতরণ
বন্যাকবলিতদের সুখবর: নারী উদ্যোক্তাদের ঋণের কিস্তি মওকুফ
জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সরকার, বাস্তবায়ন হবে সনদ:…