রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি সভা

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৪:৪৮ পিএম
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি সভা

রাজধানীর চরম যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে মঙ্গলবার দুপুরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং চলাচলে স্বাচ্ছন্দ্য আনতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে যানজট কমাতে কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, একই দিন সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...