বিজ্ঞাপন

মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, একদিনে আটক ৮৫

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ৭:২৪ এএম
মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, একদিনে আটক ৮৫

রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের আওতাধীন এলাকাগুলোতে জোরদার অভিযান পরিচালনা করা হয়েছে। গত রোববার (৯ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন থানায় এই অভিযান চালিয়ে মোট ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

থানাভিত্তিক গ্রেফতারের বিবরণে দেখা যায়, সর্বোচ্চ ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। এছাড়া পল্টন থানায় ১৫ জন, সবুজবাগ থানায় ১৩ জন, খিলগাঁও থানায় ১২ জন, মুগদা থানায় ১১ জন, মতিঝিল থানায় ৭ জন এবং রামপুরা থানায় ৬ জনকে আটক করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে এই ধরপাকড় অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের বেশিরভাগই দীর্ঘদিনের পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত মামলার অভিযুক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সোমবার তাদেরকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...