শাহজালাল বিমানবন্দরে গাড়ি ফেলে পালালেন চালক, উদ্ধার সাড়ে ৩ কোটি টাকার সোনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্ভাগে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামানো হলে চালক গাড়ি ফেলেই পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ সোনা এবং দামি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাস্টমস কর্মকর্তারা জানান, তল্লাশির সময় ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়। পরীক্ষায় এগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে। মোট ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার টাকা।
সোনা ছাড়াও গাড়ি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রোসহ তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ এক লাখ সাত হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের আটটি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া চালকের পরিচয় পাওয়ার সম্ভাবনায় দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে গাড়ি ফেলে পালালেন চালক, উদ্ধার সাড়ে ৩ কোটি টাকার সোনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্ভাগে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামানো হলে চালক গাড়ি ফেলেই পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ সোনা এবং দামি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাস্টমস কর্মকর্তারা জানান, তল্লাশির সময় ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়। পরীক্ষায় এগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে। মোট ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার টাকা।
সোনা ছাড়াও গাড়ি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রোসহ তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ এক লাখ সাত হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের আটটি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া চালকের পরিচয় পাওয়ার সম্ভাবনায় দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…