কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট
পাইলট প্রকল্পের সাফল্যের পর এবার সারাদেব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট (রোববার) কিশোরগঞ্জ জেলা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে এই আয়োজন করা হয়েছে। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হচ্ছে। এর আগে গত ১০ মার্চ দিনাজপুর থেকে এই কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এছাড়া ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে উপকারভোগীদের এই কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজও সম্পন্ন করবেন তিনি। শুরুতেই জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সম্পর্কিত খবর
দুধে পানি মেশানোর অপরাধে উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার জরিমানা
গ্যাস-চিনিতে ধোঁকা: ফেনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…

আরও পড়ুন

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট
পাইলট প্রকল্পের সাফল্যের পর এবার সারাদেব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট (রোববার) কিশোরগঞ্জ জেলা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে এই আয়োজন করা হয়েছে। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হচ্ছে। এর আগে গত ১০ মার্চ দিনাজপুর থেকে এই কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এছাড়া ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে উপকারভোগীদের এই কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজও সম্পন্ন করবেন তিনি। শুরুতেই জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সম্পর্কিত খবর
দুধে পানি মেশানোর অপরাধে উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৩০…
গ্যাস-চিনিতে ধোঁকা: ফেনীতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৫৫ হাজার…
আদালত হাজিরা শেষে শৌচাগার সুযোগে পালাল শীর্ষ সন্ত্রাসী…
শতবর্ষ পেরিয়েও বলধা গার্ডেনে জীবন্ত রবীন্দ্রনাথের ‘ক্যামেলিয়া’-র স্মৃতি
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…