গুমের শিকার ছাত্রদল নেতার ছেলে শিহাবকে প্রধানমন্ত্রীর উপহার ও শুভেচ্ছা
এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করায় গুম হওয়া ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে শিহাবকে উপহার ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার পক্ষ থেকে শিহাবের বাড়িতে যান একটি প্রতিনিধিদল। পুরান ঢাকার বাংলাবাজারে অবস্থিত শিহাবদের বাসায় ওই প্রতিনিধিদলটি ফুল, মিষ্টি এবং উপন্যাস তুলে দেন তার হাতে।
প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি দল ওই বাসায় যায়। দলটির নেতৃত্বে ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এসময় তারা শিহাবের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, আব্দুল্লাহ আল মিসবাহ ও ফারজানা রিমি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে খালেদ হাসান সোহেলকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা চালিয়ে যেয়ে এসএসসি পাস করেছে তার ছেলে শিহাব।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

গুমের শিকার ছাত্রদল নেতার ছেলে শিহাবকে প্রধানমন্ত্রীর উপহার ও শুভেচ্ছা
এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করায় গুম হওয়া ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে শিহাবকে উপহার ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার পক্ষ থেকে শিহাবের বাড়িতে যান একটি প্রতিনিধিদল। পুরান ঢাকার বাংলাবাজারে অবস্থিত শিহাবদের বাসায় ওই প্রতিনিধিদলটি ফুল, মিষ্টি এবং উপন্যাস তুলে দেন তার হাতে।
প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি দল ওই বাসায় যায়। দলটির নেতৃত্বে ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এসময় তারা শিহাবের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, আব্দুল্লাহ আল মিসবাহ ও ফারজানা রিমি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে খালেদ হাসান সোহেলকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা চালিয়ে যেয়ে এসএসসি পাস করেছে তার ছেলে শিহাব।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…