নতুন নৌবাহিনী প্রধানের সাথে আনসার ডিজির সাক্ষাৎ, জোর সহযোগিতার
দেশের সামগ্রিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনীর নবনিয়োজিত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (১০ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে যৌথ প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়।
আলোচনায় জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় দুই বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর বিষয়ে সম্মতি প্রকাশ করেন উভয় পক্ষ। ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আনসার ও ভিডিপি মহাপরিচালক।
সম্পর্কিত খবর
আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্ব
মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, একদিনে আটক ৮৫
কুষ্টিয়ার জোড়া লাগা শিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

আরও পড়ুন

মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, একদিনে আটক…