শেষ ওভারে হাসানের তিন উইকেট, হারের যন্ত্রণা ঘুচল নোয়াখালীর

প্রাইম বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৬ ১২:২৮ এএম
শেষ ওভারে হাসানের তিন উইকেট, হারের যন্ত্রণা ঘুচল নোয়াখালীর

টানা ছয় হারের পর অবশেষে বিপিএলে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ওভারের নাটকীয় মোড়ে ৯ রানের জয় পায় তারা। ম্যাচের শেষ ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান পেসার হাসান মাহমুদ।

আগে ব্যাট করতে নেমে নোয়াখালী ১৪৮ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে জাকের আলির ব্যাট থেকে। শুরুতে দুই ওপেনার ভালো খেললেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বড় স্কোর গড়া হয়নি। রংপুরের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরী শেষের দিকে হ্যাটট্রিক করে বাজিমাত করেন। এছাড়া মুস্তাফিজুর রহমানও ৩টি উইকেট শিকার করেন।

জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ১৫ রান। নির্ণায়ক ওভারে বোলিং করতে এসে হাসান মাহমুদ প্রথম বলেই খুশদিল শাহকে ফিরিয়ে দেন। এরপর তৃতীয় বলে হ্যাটট্রিক হিরো মৃত্যুঞ্জয়কে এবং শেষ বলে মুস্তাফিজকে আউট করে রংপুরকে ১৩৯ রানে আটকে দেন। ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...