নির্বাচনী আমেজে ক্রীড়াঙ্গন, ভোট দিলেন তামিম-সোহানরা

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৯ পিএম
নির্বাচনী আমেজে ক্রীড়াঙ্গন, ভোট দিলেন তামিম-সোহানরা

গণতন্ত্র সুসংহত করতে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের সদস্যরা ব্যস্ত সময়ের মাঝেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন।

সকালে চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ভোট দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এটিই ছিল তার জীবনের প্রথম ভোট প্রদানের অভিজ্ঞতা। তার পাশাপাশি জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলিও ভোট দিয়েছেন।

পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার ও রুমানা আহমেদ এবং জাতীয় ফুটবল দলের তারকা শেখ মোরসালিনও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ক্রীড়াবিদরা ভোট দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করে সবাইকে ভোট দিতে উৎসাহিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...