ভারত-পাক ক্রিকেটে রাজনীতি, ক্ষুব্ধ সাকলাইন মুশতাক

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪৪ পিএম
ভারত-পাক ক্রিকেটে রাজনীতি, ক্ষুব্ধ সাকলাইন মুশতাক

ক্রিকেট মাঠে রাজনীতির ছায়া এবং সাবেকদের বিতর্কিত বক্তব্য নিয়ে এবার সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, রাজনীতিবিদদের মতো আচরণ করা কোনো ক্রিকেটারের কাজ নয়। তিনি বলেন, ক্রিকেটাররা সমাজের আইকন, তাই তাদের বক্তব্য ঐক্য ও শান্তি বয়ে আনা উচিত, বিভেদ সৃষ্টি করা নয়।

এক সাবেক ভারতীয় ক্রিকেটারের মন্তব্যের প্রসঙ্গ টেনে সাকলাইন বলেন, এধরনের বক্তব্য তাকে হতাশ করেছে। তিনি উদাহরণ হিসেবে এমন একটি ম্যাচের কথা তুলে ধরেন, যেখানে দুই দেশের সমর্থকেরা পরস্পরের হাত ধরে একসঙ্গে খেলা উপভোগ করেছিলেন। এছাড়াও নিজেদের আর্থিক অবদানের অহংকার নিয়ে কিছু সাবেক তারকা যেন ক্রিকেটের সৌন্দর্য নষ্ট না করেন, সেটাই তার পরামর্শ। প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান বয়কটের ডাক দিলেও আইসিসি ও বোর্ডগুলোর আলোচনার পর তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে সাকলাইন মুশতাক মন্তব্য করেন, হয়তো আগের সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ আর ফিরে আসবে না। তার ধারণা, রাজনৈতিক স্বার্থেই ইচ্ছাকৃতভাবে এই বৈরিতা লেগে থাকছে এবং ক্রিকেটকে কূটনৈতিক তরজার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...