সৌদির রাস্তায় রোনালদোর ‘নিখোঁজ’ পোস্টার, কান্নার কারণে পরিবার খুঁজছে!

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:২৪ এএম
সৌদির রাস্তায় রোনালদোর ‘নিখোঁজ’ পোস্টার, কান্নার কারণে পরিবার খুঁজছে!

সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন চরম বিতর্কের কেন্দ্রে। আল রিয়াদের বিপক্ষে ম্যাচে না খেলায় রিয়াদের রাস্তায় এখন তার ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তির পোস্টারে ছেয়ে গেছে। প্রতিপক্ষ সমর্থকরা তাকে নিয়ে রসিকতা করতে গিয়ে এমন পোস্টার সাঁটিয়েছে, যেখানে বলা হয়েছে—অতিরিক্ত কান্নাকাটির কারণে তার পরিবার তাকে খুঁজছে।

আল নাসর তারকা আঘাতপ্রাপ্ত ছিলেন না, তবুও সেই ম্যাচে তাকে দেখা যায়নি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সৌদির শীর্ষ ক্লাবগুলোর মালিক পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরের চেয়ে বেনজেমার আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলিকে বেশি গুরুত্ব দিচ্ছে। শীতকালীন দলবদলে বেনজেমার আল হিলালে যোগ দেওয়া এবং নিজ ক্লাবে অপরিচিত খেলোয়াড়দের আসায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ হিসেবেই মাঠে নামেননি তিনি।

পোস্টারে কান্নারত রোনালদোর ছবি ব্যবহার করে লেখা হয়েছে, এই ৪০ বছর বয়সী ব্যক্তিকে কান্নার ভার সামলাতে না পেরে তার পরিবার খুঁজছে। এদিকে, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার কোনো সমঝোতা এখনও হয়নি। এই বিরোধ কোন দিকে গড়িয়ে যায়, সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...