নিরাপত্তার কারণে ভারত সফর বাতিল, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব ফিরিয়ে দিল আইসিসি

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ১২:২৮ এএম
নিরাপত্তার কারণে ভারত সফর বাতিল, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব ফিরিয়ে দিল আইসিসি

খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার ভারতে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির ম্যানেজার আমজাদ হোসেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পেছনে মূলত সরকারের এই সিদ্ধান্তই কাজ করেছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ভারতে গিয়ে খেলা টাইগারদের জন্য নিরাপদ নয়।

আমজাদ হোসেন জানান, প্রতিকূল পরিস্থিতি এড়াতে খেলাটি শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির কাছে বারবার অনুরোধ জানিয়েছিল বিসিবি। এ বিষয়ে বেশ কয়েক দফা বৈঠকও হয়। তবে এতকিছুর পরও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের আবেদনে সাড়া দেয়নি। আইসিসির এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে বোর্ডের পক্ষে তেমন কিছুই করার ছিল না বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া খেলোয়াড়দের চুক্তি বা সেন্ট্রাল কনট্রাক্ট নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমজাদ হোসেন। তিনি জানান, শিগগিরই নতুন চুক্তির তালিকা ঘোষণা করা হবে। এবার এর আওতায় থাকা খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে ২৭ জন করা হয়েছে, যা অচিরেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...