নাহিদের বোলিং ঝড়ে ঢাকার ব্যাটিং ধস, ১১ রানে জয় রংপুরের

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১০:০১ পিএম
নাহিদের বোলিং ঝড়ে ঢাকার ব্যাটিং ধস, ১১ রানে জয় রংপুরের

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ের নায়ক হয়ে উঠেছেন তরুণ পেসার নাহিদ রানা। নিজের চমৎকার পেস ও নিয়ন্ত্রণের সুবাদে মাত্র ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের মালা পরিয়েছেন তিনি। চার ওভারের স্পেলে তিনি যেখানে ১৪টি ডট বল করেছেন, সেখানে রানের খরচ ছিল মাত্র ১১।

রংপুর অধিনায়ক লিটন দাস নাহিদের হাতে বল তুলে দিতেই আক্রমণাত্মক মেজাজে বোলিং শুরু করেন এই তারকা। ইনিংসের প্রথম বলেই ১৪৫ কিলোমিটার গতির নিখুঁত একটি ডেলিভারিতে সাইফ হাসানের স্টাম্প বিদীর্ণ করে দেন তিনি। এরপর সপ্তম ওভারে ফিরে এসে সাব্বির রহমানকে বাউন্সারে ফুসকরিয়ে বিদায় করেন। নিজের শেষ স্পেলে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুনকেও একইভাবে শিকার করেন তিনি। প্রথম দুই ওভারে মাত্র ৫ রান খরচ করে দুই উইকেট নেন এই পেসার।

ম্যাচ সেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে নাহিদ রানা জানান, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই তার কাছে মুখ্য। তিনি বলেন, ‘একজন বোলার হিসেবে মাঠে নামার সময় আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য থাকে না। আমার মাথায় শুধু একটাই চিন্তা থাকে— কিভাবে দলকে ম্যাচ জেতাতে সাহায্য করা যায়।’ প্রথম বলেই উইকেট পাওয়া প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আগে থেকে কিছু আন্দাজ করা সম্ভব নয়, শুধু ভালো লাইন ও লেন্থে বল করার চেষ্টা ছিল তার। দলের হয়ে অবদান রাখতে পারায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...